শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭, ০৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৫৫০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৫, বরিশাল বিভাগে ২১৩, খুলনা বিভাগে ২২১, রাজশাহী বিভাগে ১৪৮, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৩৯ জন।
এমপি/ আরআই