ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ১৫০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৮, ২২-১১-২০২৬ | আপডেট: ৭:২৫, ২২-১১-২০২৬

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ১৫০ জন

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১৫০ জন প্রার্থী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, গত ২১ নভেম্বর সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে সফলদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে, উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন।

এমপি/ আরআই

আরও পড়ুন