শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭, ০৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৫ নভেম্বর) ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এবং বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। কোমর, হাঁটু, ঘাড় ও মেরুদণ্ডের দীর্ঘমেয়াদি ব্যথা, বাতজনিত ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা, অটিজম ও সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত রোগীদের পুনর্বাসন চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি দন্তরোগ ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরও প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা: এম এ কুদ্দুস জাহিদ জানান, সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এমপি/ আরআই