শিরোনাম
চাকুরী ডেস্ক
প্রকাশ: ০১:২৩, ০১-০৮-২০২৬ | আপডেট: ১:২৩, ০১-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
প্রতিষ্ঠান: আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল
পদ: মেডিকেল অফিসার
বিভাগ: ইমার্জেন্সি, মেডিসিন, সার্জারি, এনআইসিইউ, পেডিয়াট্রিক ও গাইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)
যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীদের বিএমডিসি স্বীকৃত যেকোনো স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড স্যালারি প্যাকেজ, বছরে দুটি উৎসব বোনাস, ক্যাজুয়াল লিভ এবং পেশাগত উন্নয়নের সুযোগসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: মগবাজার, ঢাকা।
আবেদনের নিয়ম: প্রার্থীরা [email protected] এই ঠিকানায় ই-মেইল অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ই-মেইলে আবেদন পাঠানোর সময় সাব্জেক্টে অবশ্যই পদের নাম ও বিভাগের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এমপি/ আরআই