ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

এইচআর নেবে গণস্বাস্থ্য কেন্দ্র

চাকুরী ডেস্ক

প্রকাশ: ০১:৪৫, ০১-০৮-২০২৬

এইচআর নেবে গণস্বাস্থ্য কেন্দ্র

ছবি: মেডিকেল পোস্ট

এইচআর অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: গণস্বাস্থ্য কেন্দ্র

বিভাগ: মানবসম্পদ (এইচআর)

পদ: এইচআর অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের এইচআরএম বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। পিজিডি-এইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া এইচআর নীতিমালা, বাংলাদেশ শ্রম আইন ও কমপ্লায়েন্স বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। এইচআরআইএস/ইআরপি, পে-রোল ব্যবস্থাপনা, বাংলা টাইপিং, এমএস এক্সেল ও এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এনজিও বা হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে নিয়োগ, যোগদান ও কর্মীদের ডকুমেন্টেশন পরিচালনা, উপস্থিতি, ছুটি ও পে-রোল সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন ও কর্মী সম্পৃক্ততা কার্যক্রমে সহায়তা, শ্রম আইন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ নিশ্চিত করা এবং এইচআর রিপোর্ট প্রস্তুত ও এইচআরআইএস ডাটাবেজ হালনাগাদ রাখার দায়িত্ব পালন করতে হবে।

বেতন: ৩০ হাজার টাকা

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস সুবিধা, বছরে ২০ দিন বার্ষিক ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: সাভার, ঢাকা।

আবেদনের নিয়ম: যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এমপি/ আরআই

আরও পড়ুন