ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

চিকিৎসক-নার্স নেবে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়

চাকুরী ডেস্ক

প্রকাশ: ০৭:৪৯, ১৮-০৮-২০২৬

চিকিৎসক-নার্স নেবে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়

ছবি: মেডিকেল পোস্ট

ইউনিসেফের সহায়তাপ্রকল্পে তিন পদে পাঁচ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়। অস্থায়ী ও চুক্তিভিত্তিক এসব পদে আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী

শিশু বিশেষজ্ঞ

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে; সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে; পেডিয়াট্রিক্স বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে; স্ক্যানুতে (SCNU) ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

নার্স

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং অথবা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে; পেডিয়াট্রিক্স বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে; স্ক্যানুতে (SCNU) ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রকল্পের বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক ও অস্থায়ী।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে সিভিল সার্জন, নোয়াখালী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এমপি/ আরআই

আরও পড়ুন