ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

চাকুরী ডেস্ক

প্রকাশ: ০৫:১৩, ১৫-০৭-২০২৬

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা সিসিটিভি শিফট ইনচার্জ (নিরাপত্তা) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম

সিসিটিভি শিফট ইনচার্জ (নিরাপত্তা)

পদসংখ্যা

নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা

কমপক্ষে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা
কম্পিউটার পরিচালনায় প্রাথমিক দক্ষতা (এমএস অফিস, প্রতিবেদন লেখা ও ই-মেইল যোগাযোগ) থাকতে হবে।
সিসিটিভি পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থাপনা বা ইলেকট্রনিক নজরদারি বিষয়ে সনদ বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন

বেসরকারি, ফুলটাইম

কর্মক্ষেত্র

অফিস

প্রার্থীর ধরন

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

কমপক্ষে ২৭ বছর।

কর্মস্থল

ঢাকা

বেতন

আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের শেষ সময়

২২ জুলাই ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://bdjobs.com/h/details/1510084?ln=1  ক্লিক করুন।

এমপি/ আরআই

আরও পড়ুন