ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

চিকিৎসক নিয়োগ দিচ্ছে ইনসাফ বারাকাহ হাসপাতাল

চাকুরী ডেস্ক

প্রকাশ: ০৩:৪০, ২৪-০৭-২০২৬ | আপডেট: ৩:৪১, ২৪-০৭-২০২৬

চিকিৎসক নিয়োগ দিচ্ছে ইনসাফ বারাকাহ হাসপাতাল

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠানটি চিফ মেডিকেল অফিসার (সিএমও), মেডিকেল অফিসার (ইমার্জেন্সি) এবং মেডিকেল অফিসার (ফ্লোর) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ জুলাই ২০২৬।

যেসব পদে নিয়োগ

চিফ মেডিকেল অফিসার (সিএমও)

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

অতিরিক্ত যোগ্যতা: সার্জারি ও প্রশাসনিক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার

বেতন: আলোচনা সাপেক্ষ

মেডিকেল অফিসার (ইমার্জেন্সি)

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও ইন্টার্নশিপ

অভিজ্ঞতা: জরুরি বিভাগে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা অথবা সার্জারিতে ৬ মাসের ইন্টার্নশিপ

বেতন: ৩৬,৬০০ টাকা

মেডিকেল অফিসার (ফ্লোর)

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও ইন্টার্নশিপ

অভিজ্ঞতা: ১ বছর

বেতন: ৩৩,৬০০ টাকা

পদসংখ্যা নির্ধারিত নয়। নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকার মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বরসহ ম্যানেজিং ডিরেক্টর বরাবর সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে। এছাড়া [email protected] ঠিকানায় ই-মেইলেও আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

এমপি/ আরআই

আরও পড়ুন