ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

চিকিৎসক ও সাইকোলজিস্ট নিয়োগ দেবে প্রয়াস

চাকুরী ডেস্ক

প্রকাশ: ০৩:৪০, ৩০-০৭-২০২৬

চিকিৎসক ও সাইকোলজিস্ট নিয়োগ দেবে প্রয়াস

ছবি: মেডিকেল পোস্ট

সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ চিকিৎসক ও এডুকেশনাল সাইকোলজিস্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

পদের নাম: চিকিৎসক

পদসংখ্যা: নির্ধারিত নয়

গ্রেড: ৬

চাকরির ধরন: ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি নিবন্ধন।

অভিজ্ঞতা: ৩–৫ বছর।

বিশেষ যোগ্যতা: ইমার্জেন্সি রোগী দেখার অভিজ্ঞতা থাকতে হবে। হাইপারবারিক অক্সিজেন থেরাপি বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

পদের নাম: এডুকেশনাল সাইকোলজিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

গ্রেড: ৯

চাকরির ধরন: ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

অভিজ্ঞতা: এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা।

বিশেষ যোগ্যতা: প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত মনস্তাত্ত্বিক মূল্যায়নে দক্ষতা থাকতে হবে।

 

অন্যান্য তথ্য: প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

কর্মস্থল: ঢাকা সেনানিবাস

বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন ফি: ১,৫০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এমপি/ আরআই

আরও পড়ুন