ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

চাকুরী ডেস্ক

প্রকাশ: ০৩:৩৮, ১৫-০৮-২০২৬

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

ছবি: মেডিকেল পোস্ট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর (এম.ফার্ম) ডিগ্রি

অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: মাওনা, গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এমপি/ আরআই

আরও পড়ুন