শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪, ২২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২১ নভেম্বর) বিকেলে কলেজটি পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এর আগে বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।
মেডিকেল কলেজ পরিদর্শনকালে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ড. এম এ মুহিত। এ সময় দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে মেডিকেল কলেজটির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
মতবিনিময় সভায় কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার কথা তুলে ধরে শিক্ষার্থী আসন সংখ্যা বাড়ানোর দাবি জানায়। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে ধাপে ধাপে আসন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সোহরাব হোসাইন, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ, বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল করিমসহ সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক, চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এমপি/ আরআই