শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭, ২২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (২২ নভেম্বর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম নতুন এ শিশু বিভাগের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি শিশু বিভাগের তিনটি কেবিনসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি শিশুদের চিকিৎসাসেবার মান বাড়ানো এবং তাদের সার্বিক চিকিৎসায় আরও যত্নবান হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দিনাজপুরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল এই শিশু বিভাগটি চালু হওয়া। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে এখন থেকে জেলার শিশুরা উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। চিকিৎসক ও নার্সদের প্রতি অনুরোধ থাকবে, যেন প্রতিটি শিশুকে সর্বোচ্চ আন্তরিকতা ও মমতা দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।’
তিনি বলেন, ‘নতুন ভবনের তৃতীয় তলায় কেবিন ও ওয়ার্ডসহ শিশু বিভাগটি চালু হওয়ায় আমাদের সেবার পরিধি আরও বাড়ল। সীমিত জনবলের মধ্যেও আমরা শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।’
তিনি জানান, শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা সংখ্যা ২০টি হলেও জায়গা বেশি থাকায় পেয়িং বেডসহ মোট ৩৪টি শয্যা চালু করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: নূর আলম, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. নুরুল হাসান সোহান, এসডিই মো. শাহরিয়া আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা।
এমপি/ আরআই