ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৯, ২২-১১-২০২৬

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, সিলেট বিভাগে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন