ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ওহাইওতে ফ্লুতে প্রাণ গেল কিশোরের, বাড়ছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩৫, ২২-১১-২০২৬

ওহাইওতে ফ্লুতে প্রাণ গেল কিশোরের, বাড়ছে সংক্রমণ

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে চলতি ফ্লু মৌসুমে প্রথম কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রস কাউন্টির ১৮ বছরের কম বয়সী এক কিশোর ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওহাইওতে সাধারণত প্রতি ফ্লু মৌসুমে এক থেকে সাত শিশুর মৃত্যু হয়।

অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ ছয় মাস বা তার বেশি বয়সী সবাইকে হালনাগাদ ফ্লুর টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংক্রমণ প্রতিরোধে টিকা পুরোপুরি কার্যকর না হলেও এটি গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ওহাইওতে ফ্লুর সংক্রমণ পরিস্থিতিকে বর্তমানে নিম্ন পর্যায়ে মূল্যায়ন করেছে। তবে অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বছরের শেষ দিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাধারণত বাড়তে থাকে। গত মৌসুমে ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি বাড়তে শুরু করে এবং জানুয়ারিতে ও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সিডিসির এক মুখপাত্র শিশুর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বলেন, প্রতিবছর ফ্লুর টিকা নেওয়া মৌসুমি ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি কমাতে পারে।

ফ্লু ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের বিস্তার ঠেকাতে অসুস্থ অবস্থায় বাড়িতে থাকা, কাশি ও হাঁচির সময় মুখ ঢেকে রাখা এবং ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দিয়েছে সিডিসি।

এদিকে, যুক্তরাষ্ট্রে এবার স্বাভাবিকের চেয়ে আগেই ফ্লুর মৌসুম শুরু হয়েছে। বর্তমানে এইচ১এন১ ভাইরাসের প্রাধান্য রয়েছে। ভাইরাসটির নতুন মিউটেশন তরুণদের মধ্যে পূর্ববর্তী সংক্রমণ থেকে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ঝুঁকি তৈরি করতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

সিডিসির তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফ্লুতে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে দেশটিতে ফ্লুতে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন