ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ পরিদর্শকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৬, ২২-১১-২০২৬

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ পরিদর্শকের

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে অসুস্থ বোধ করলে তিনি পুলিশ লাইনে অবস্থান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন