ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ঢাবির এমবিবিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২, ৩০-০৯-২০২৬ | আপডেট: ৪:৪২, ৩০-০৯-২০২৬

ঢাবির এমবিবিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের অধীনে অনুষ্ঠিতব্য পেশাগত এমবিবিএস পরীক্ষার তিনটি পৃথক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্ব-স্ব অধিভুক্ত মেডিকেল কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনের সুপারিশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নভেম্বর ২০২৬ সেশনের নতুন কারিকুলামভুক্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হবে। এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা হবে ২ ও ৯ নভেম্বর। এরপর ১৪ নভেম্বর ওএসপিই এবং ২৩ নভেম্বর থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এ ছাড়া তৃতীয় পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা ৫ নভেম্বর শুরু হয়ে ১৬ নভেম্বর শেষ হবে। এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর।

নভেম্বর ২০২৬ সেশনের পুরাতন কারিকুলামভুক্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষার ক্ষেত্রে প্রথম পেশাগত পরীক্ষার লিখিত পরীক্ষা ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা হবে ২ ও ৫ নভেম্বর। মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর। এ ছাড়া তৃতীয় পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা ৯ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর।

ফাইনাল পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ২৩ নভেম্বর ওএসপিই এবং ২ ডিসেম্বর থেকে মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে। পুরাতন কারিকুলামভুক্ত জুলাই ২০২৬ সেশনের দ্বিতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষাও নভেম্বরে অনুষ্ঠিত হবে।

এই সূচি অনুযায়ী, দ্বিতীয় পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে ১৬ নভেম্বর শেষ হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর থেকে। ফাইনাল পেশাগত এমবিবিএসের লিখিত পরীক্ষা ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ২৩ নভেম্বর ওএসপিই এবং ২ ডিসেম্বর থেকে মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন