শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৫, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে মারা গেছেন। এ সময় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৬৩০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭, রাজশাহীতে ১৬০, বরিশালে ১৫০, খুলনায় ১৪১, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৩৪ এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬২ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫৩, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই