ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

হেপাটাইটিস সচেতনতায় তরুণদের নিয়ে সেমিনার ও বিনামূল্যে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৬, ১৭-১১-২০২৬

হেপাটাইটিস সচেতনতায় তরুণদের নিয়ে সেমিনার ও বিনামূল্যে পরীক্ষা

ছবি: মেডিকেল পোস্ট

বিশ্ব হেপাটাইটিস পরীক্ষা সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার ও বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ আয়োজন করে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। তরুণ প্রজন্মকে লিভারের রোগ সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনায় হেপাটাইটিস কীভাবে শনাক্ত করা যায়, কীভাবে ছড়ায় এবং প্রতিরোধের উপায় তুলে ধরা হয়। বিশেষ করে হেপাটাইটিস বি ও সি ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি এবং এ থেকে সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

আলোচকরা জানান, হেপাটাইটিস প্রতিরোধে মায়েদের সচেতন করার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া প্রতিটি জেলার সরকারি শিশু পরিবার ও এতিমখানার আট হাজারের বেশি শিশুকে বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা ও টিকা দেওয়া হয়েছে।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, হেপাটাইটিস সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তরুণদের মধ্যে রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন