শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৩ নভেম্বর) রুহিতপুর বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানে দেখা যায়, কারখানাটিতে উৎপাদিত বিভিন্ন শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনি উল্লেখ থাকলেও ব্যবহার করা হচ্ছিল অ্যাসপারটেম। পরিদর্শনের সময় কারখানায় চিনির মজুত বা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে পণ্যের উপাদান তালিকায় বিটা-ক্যারোটিনের কথা উল্লেখ থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছিল বস্ত্রের রং বা টেক্সটাইল ডাই। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কারখানাটিতে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ যথাযথভাবে উল্লেখ করা হয়নি।
অভিযানে উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি, ব্যবহৃত উপকরণের নিরাপদতা তথ্যপত্র (এমএসডিএস, সিওএ) এবং বিশ্লেষণ সনদও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এমপি/ আরআই