ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৫, ২৪-১১-২০২৬ | আপডেট: ৩:৫১, ২৪-১১-২০২৬

হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষাগারে ৬৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বিভাগভিত্তিক নতুন সন্দেহজনক রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৫২৬ জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ১৮৩, সিলেটে ১৬৭, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৯০, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ৩৩ জন শনাক্ত হয়েছেন। নতুন করে নিশ্চিত হাম আক্রান্ত ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময় পরীক্ষাগারে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের শরীরে। এই সময় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে। এ ছাড়া এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন