শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০২, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৩ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ নবম মৃত্যুর তথ্য জানায়। দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য প্রকাশ করেছে। এর আগে ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৩৮ জনে পৌঁছেছে। দেশটিতে ২০০০ সালে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে সেই স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞদের মতে, টিকা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় অনেকের মধ্যে টিকা গ্রহণে অনীহা তৈরি হয়েছে। পাশাপাশি শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা নেওয়ার হারও কমেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধ ও সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাই সবচেয়ে কার্যকর উপায়।
এমপি/ আরআই