শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪, ২৪-১১-২০২৬ | আপডেট: ৪:৪৮, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোপালগঞ্জে হামলার শিকার আহত চিকিৎসককে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধক্ষেত্রেও ডাক্তারের গায়ে হাত তোলা যায় না। কিন্তু ফ্যাসিস্টদের ইতিহাসই এমন তারা চিকিৎসককে মারধর করতেও দ্বিধা করেন না।’ তিনি জানান, আহত চিকিৎসকের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘কর্তব্যরত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫-১৬ জন রোগী দেখতেছিলেন ওই চিকিৎসক। সে অবস্থায় সেই জঙ্গিবাদের কায়দায় বিগত ফ্যাসিস্ট সরকারের একজন সদস্য এসে সাংবাদিক পরিচয়ে উনার সাথে খারাপ ব্যবহার শুরু করে; এক পর্যায়ে চেয়ার দিয়ে ওনার মাথায় বাড়ি দেন, লাথি দেন, বুকে আঘাত করেন, মাথায় আঘাত করেন। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে ওনাকে ওখান থেকে নিয়ে আসা এটাও একটা ভয়ঙ্কর পরিস্থিতি।’
গত এক বছরে চিকিৎসকদের ওপর ১০ থেকে ১২টি হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকটা উপজেলায় আনসার দিয়েছি। এই ব্যাপারে অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে। যেই ঘটনাগুলি আগে ঘটেছে প্রত্যেকটি বিচারাধীন, প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটার বিচার হবে।’
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য সুরক্ষা আইনটা তিনটা ধাপে তিনটা বিভাগ দিয়ে করতেছি, যাতে কোন কোনরকম ভুল না হয়। বিভিন্ন দেশ থেকে আমরা অন্যান্য দেশের স্বাস্থ্য সুরক্ষা আইনটা আনতেছি খুব তাড়াতাড়ি, ইনশল্লাহ। সেই আইনে ডাক্তারদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার হবে বলেও আশ্বাস দেন তিনি।
এমপি/ আরআই