শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮, ১০-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, কাজিপুর, সিরাজগঞ্জের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নামকরণ করা হলো।
জানা গেছে, ২০১৫ সালে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, গান্ধাইল, সিরাজগঞ্জ’ নামে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
এর আগে গত ২১ এপ্রিল এক প্রজ্ঞাপনে জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নামও পরিবর্তন করা হয়। নতুন নাম দেওয়া হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। কলেজটিও শুরুতে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ নামেই প্রতিষ্ঠিত হয়েছিল।
এমপি/ আরআই