ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডেন্টাল সার্জন পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৪১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৯, ২২-০৯-২০২৬

ডেন্টাল সার্জন পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৪১

ছবি: মেডিকেল পোস্ট

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ডেন্টাল সার্জন (৯ম গ্রেড) পদে বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে ১৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিপিএসসির পক্ষ থেকে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) (চলতি দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী হাসপাতালের ডেন্টাল সার্জন (৯ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের জন্য ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জুলাই বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ১৪১ জনকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।

বিপিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ধরনের ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পরবর্তী সময়ে পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হতে পারে।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে বিপিএসসির ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

এছাড়া বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমপি/ আরআই

আরও পড়ুন