ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মেডিকেল ছাত্রদলের বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২০, ১৮-০৮-২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মেডিকেল ছাত্রদলের বিশেষ দোয়া

ছবি: মেডিকেল পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।

গতকাল (১৭ আগস্ট) নগরীর খুলশী এলাকার নূরীয়া মাদ্রাসায় বাদ আছর এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান আদনান রাভী, সিনিয়র সহসভাপতি ডা: আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা: জুনায়েদ আলী, ডা: ফাহাদ আল জাবের, ডা: আয়াস, ইরফান, তেহাম, সাউদার্ন মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ডা: মুহিবুর রহমান রোবায়েত, সাধারণ সম্পাদক ডা: হাসনাত রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এইচ এম ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মী।

অন্যদিকে, ইউএসটিসি মেডিকেল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সাজিদ রোহান, সিনিয়র সহসভাপতি রেজওয়ান হোসেন রুপম, দাওলাত আকবর, ওয়াসিসহ অন্যান্য নেতাকর্মীও দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন