ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৩, ১২-১১-২০২৬ | আপডেট: ১০:৫৫, ১২-১১-২০২৬

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

ছবি: মেডিকেল পোস্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের মধ্যে চিকিৎসাকর্মী ও রোগী রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গাজার অন্যতম বৃহৎ এই হাসপাতালের দ্বিতীয় তলায় হামলাটি চালানো হয়। হামলার পর অনুসন্ধান ও তল্লাশি অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্সের দলগুলো।

খান ইউনিসে চালু থাকা একমাত্র হাসপাতালটিতে দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ চিকিৎসাসেবা নিয়ে থাকেন। হামলায় নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই রোগী। তাদের মধ্যে কয়েকজনের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। চিকিৎসার জন্য দীর্ঘদিন অপেক্ষার পর তারা হাসপাতালেই রাত কাটাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই আকস্মিকভাবে এ হামলা চালানো হয়। হাসপাতাল খালি করারও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক বছরে নাসের মেডিকেল কমপ্লেক্সে এ নিয়ে সাতবার হামলা চালিয়েছে ইসরায়েল।

এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অন্তত চারজন সাংবাদিক ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন