শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২৬, ১৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ফিওক্রুজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রিও ডি জেনিরো শহরে এমপক্সে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে শহরটিতে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই তিন মাসে শনাক্ত রোগীর সংখ্যা বছরের বাকি সময়ের মোট আক্রান্তের প্রায় দ্বিগুণ।
পরিস্থিতি মোকাবিলায় এমপক্সের সংক্রমণ পর্যবেক্ষণ জোরদার করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ২৫ হাজার ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। তবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সংক্রমণের সংখ্যা ২০২২ সালের সর্বোচ্চ পর্যায়ের তুলনায় অনেক কম।
এমপক্স ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমেও সংক্রমণ ঘটে। এ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, পেশিতে ব্যথা ও ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে রোগটি প্রাণঘাতীও হতে পারে।
উল্লেখ্য, বিভিন্ন দেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ২০২২ ও ২০২৪ সালে এমপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমপি/ আরআই