শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭, ১৭-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্যে এ কথা জানিয়েছে রেনাটা।
কোম্পানির তথ্য অনুযায়ী, ১০০ মিলিগ্রামের এই ওষুধের প্রতি প্যাকে রয়েছে ৫৬টি ক্যাপসুল। বাংলাদেশে ওষুধটি ‘মন্টাডিন’ নামে বাজারজাত করে রেনাটা। ওষুধটি উৎপাদিত হচ্ছে কোম্পানির রাজেন্দ্রপুরের উৎপাদনকেন্দ্রে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ উৎপাদনসংক্রান্ত মানদণ্ড (ইইউ-জিএমপি) অনুযায়ী অনুমোদিত এ কেন্দ্র থেকে নেদারল্যান্ডসে ওষুধ সরবরাহের মাধ্যমে ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরও বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি।
এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে রেনাটার পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩১ টাকা ৭৬ পয়সা এবং ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরেও ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই বছর শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।
এমপি/ আরআই