ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

বাজারে এলো ইনসেপ্টার নতুন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৮, ২৪-১১-২০২৬ | আপডেট: ১১:৪৩, ২৪-১১-২০২৬

বাজারে এলো ইনসেপ্টার নতুন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

ছবি: মেডিকেল পোস্ট

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম সহজ করতে স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফিকেশন পাওয়া বিশ্বের প্রথম জেনেরিক ডিএমপিএ সাব-কিউটেনিয়াস গর্ভনিরোধক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওষুধটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে জানানো হয়, মেডোজেন সাবকিউতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এটি প্রতি তিন মাস অন্তর ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। প্রি-ফিলড ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা এই ইনজেকশন প্রশিক্ষণ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারীরা নিজেরাই প্রয়োগ করতে পারবেন। ফলে জন্মনিয়ন্ত্রণের জন্য বারবার স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে।

বিশেষজ্ঞরা বলেন, স্বপ্রয়োগযোগ্য এ পদ্ধতি নারীদের প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াবে। পাশাপাশি গর্ভনিরোধের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও এটি ব্যবহার করা যাবে।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা: ফিরোজা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি অধ্যাপক ডা: আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা: সায়েবা আক্তার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক ডা: মারুফ সিদ্দিকী। এ ছাড়া অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞরা নতুন এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর কাছেও এর সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের প্রায় পাঁচ শতাধিক স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অংশ নেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন