শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিকুমরুল ও চড়িয়া কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টে উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক দইয়ের মোড়কে কোনো লেবেল ব্যবহার করা হচ্ছিল না। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রজেল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, চড়িয়া কান্দিপাড়ায় অবস্থিত এইচ. এন. ফুড অ্যান্ড বেভারেজের শিশু খাদ্য চিপস উৎপাদনকারী কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য তাকে অধিদপ্তরের জেলা কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। এ ছাড়া অভিযানে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই