শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬, ০৫-১০-২০২৬ | আপডেট: ১:০৬, ০৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৪ অক্টোবর) রাতে খবর পেয়ে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন মিঠুনকে দেখতে যান হিমেল। এ সময় তিনি মিঠুনের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে ৮ হাজারে নেমে এসেছে। এরই মধ্যে তাকে দুই দফা প্লাটিলেট দেওয়া হলেও প্রত্যাশিত উন্নতি হয়নি।
মিঠুনের পরিবারের সদস্যরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ান মেহেদী হাসান হিমেল।
হিমেল বলেন, ‘মিঠুনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ আমি বহন করব। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আমি তার পাশে আছি।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।’
এমপি/ আরআই