ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

পদত্যাগ করেছেন রামেবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৮, ০৬-১০-২০২৬

পদত্যাগ করেছেন রামেবি উপাচার্য

ছবি: মেডিকেল পোস্ট

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা: মোহা. জাওয়াদুল হক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয় ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে অধ্যাপক জাওয়াদুল হক উল্লেখ করেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে তিনি রামেবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে তার পক্ষে উপাচার্যের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে ৬ অক্টোবর থেকে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে রামেবির সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনও চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার দুপুরে রামেবির রেজিস্ট্রার বরাবর দেওয়া আবেদনে তিনিও পারিবারিক ও ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর রামেবির তৎকালীন উপাচার্য অধ্যাপক ডা: মোস্তাক হোসেন দায়িত্ব ছাড়েন। পরে বিশ্ববিদ্যালয়ে সংকট তৈরি হলে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অধ্যাপক ডা: জাওয়াদুল হক রামেবির উপাচার্য হিসেবে নিয়োগ পান।

দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাকে ঘিরে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি অপসারণের দাবিতে মানববন্ধনও হয়। এর মধ্যেই পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন অধ্যাপক ডা: মোহা. জাওয়াদুল হক।

এমপি/ আরআই

আরও পড়ুন