শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮, ১০-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
একপর্যায়ে রাজধানীর মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের কথা জানতে পেরে সেখানে যান তিনি। মাত্র ১০ টাকার টিকিট কেটে হিজামা বা কাপিং থেরাপি নেন। এরপর পা নড়াচড়া ও বসতে পারার ক্ষেত্রে আগের তুলনায় উন্নতি অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি।
মুক্তার গাজী জানান, এক বছরের বেশি সময় ধরে পা নিয়ে খুব কষ্টে ছিলেন। প্রায় চার লাখ টাকা খরচ করেও পা নাড়াতে পারতেন না। পরে এই হাসপাতালে এসে ১০ টাকার টিকিট কেটে হিজামা নেওয়ার পর আল্লাহর রহমতে এখন পা নড়াচড়া করতে পারছেন।
হাসপাতালের চিকিৎসক জুননুরাইন জনি বলেন, মুক্তার গাজী দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনায় আহত বাঁ পা নাড়াতে পারছিলেন না। তাকে হিজামা বা কাপিং থেরাপি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় ভালো অনুভব করছেন এবং পা নড়াচড়া ও বসতে পারছেন।
তিনি আরও বলেন, নিয়মিত থেরাপি চালিয়ে গেলে মুক্তার গাজীর আরও উন্নতি হতে পারে বলে তারা আশা করছেন।
জুননুরাইন জনি জানান, শুধু মুক্তার গাজী নন, বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ হিজামাসহ চিকিৎসাসেবা নিতে এই হাসপাতালে আসছেন। রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
এমপি/ আরআই