ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১০, ২৮-০৭-২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ২৯ জন।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪০ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।

এমপি/ আরআই

আরও পড়ুন