শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে একদল লোক ও এক সাংবাদিক এসে ডা: অসীম কুমার ধরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই সাংবাদিক চিকিৎসককে থাপ্পড় মারেন এবং চেয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এতে চিকিৎসকের মাথায় আঘাত লাগে। এদিকে ঘটনার সময় হাসপাতালের জরুরি বিভাগের কিছু অংশে ভাঙচুর চালানো হয়। এ সময় হাসপাতালে আনসার সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি জানালে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে এ ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এমপি/ আরআই