ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মেডিকেল অধ্যাপক নিয়োগে পিএসসির সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৮, ২৫-০৭-২০২৬

মেডিকেল অধ্যাপক নিয়োগে পিএসসির সময়সূচি প্রকাশ

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপক (তৃতীয় গ্রেড) পদে নিয়োগের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ আগস্ট থেকে এ সাক্ষাৎকার শুরু হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় অধ্যাপক (ইউরোলজি) ও অধ্যাপক (ইএনটি) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় অধ্যাপক (থোরাসিক সার্জারি), অধ্যাপক (পেডিয়াট্রিক), অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন) এবং অধ্যাপক (সাইকিয়াট্রি) পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এছাড়া ১৩ আগস্ট (বুধবার) সকাল ১০টায় অধ্যাপক (অ্যানেসথেসিওলজি), অধ্যাপক (কার্ডিওলজি) এবং অধ্যাপক (মাইক্রোবায়োলজি) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। তবে প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

এ ছাড়া প্রার্থীদের সব শিক্ষাগত ও প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে হবে। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ যেকোনো ধরনের যোগাযোগযন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এমপি/ আরআই

আরও পড়ুন