শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৭, ০৮-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) জানায়, কেনেডি নিউইয়র্কের হাম মোকাবিলায় সহায়তার জন্য গভর্নর হকুলকে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক এরিকা শোয়ার্টজের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারাও রাজ্যটির প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন।
ওয়াশিংটনে ওয়াল স্ট্রিট জার্নালের ‘ফিউচার অব হেলথ’ সম্মেলনে শোয়ার্টজ বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে হকুল কেনেডির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কেনেডি তাকে শোয়ার্টজের যোগাযোগের তথ্য দেন।
এর আগে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি সপ্তাহের শুরুতে নিউইয়র্কজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই সঙ্গে টিকাদানের সুযোগ বাড়ানো এবং অত্যন্ত সংক্রামক এ রোগের বিস্তার ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ১০৮টি হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর থেকে ১৮টি কাউন্টির টিকাদানে পিছিয়ে থাকা গ্রামীণ এলাকাগুলোতে ৯২টি সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিকে, হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন সিডিসি পরিচালক এরিকা শোয়ার্টজ। তবে কেনেডির নেতৃত্বে সিডিসির সহায়তা নেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কও রয়েছে। এ বছর এক হাজারের বেশি হাম শনাক্ত হওয়া পেনসিলভানিয়া সিডিসির সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে টেক্সাস ও ভার্জিনিয়া সিডিসির সহায়তা চেয়েছে।
এমপি/ আরআই