শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭, ০৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৫ অক্টোবর) জারি করা এ আদেশের মাধ্যমে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ বাড়ার পর প্রথমবার কোনো অঙ্গরাজ্যে এমন জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ১০৮টি হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর ১৮টি টিকাদানে পিছিয়ে থাকা গ্রামীণ কাউন্টিতে ৯২টি সংক্রমণ শনাক্ত হয়েছে। নিউইয়র্ক শহরে সাতটি এবং অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় ১০১টি সংক্রমণ পাওয়া গেছে।
এক বিবৃতিতে গভর্নর ক্যাথি হোকুল বলেন, টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব—এমন কোনো রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মৃত্যুবরণ করা উচিত নয়। সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ করে গ্রামীণ এলাকায় এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে, ১৫ জুলাইয়ের পর থেকে নিউইয়র্কের গ্রামীণ এলাকাগুলোতে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো এক হাজারের বেশি এমএমআর টিকার ডোজ দিয়েছে। নতুন জরুরি আদেশের আওতায় নিবন্ধিত নার্সরা হাম সন্দেহে প্রয়োজনীয় পরীক্ষা করানোর নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও এমএমআর টিকা দিতে পারবেন।
এ ছাড়া এমএমআর টিকা দেওয়ার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্য বা নিউইয়র্ক সিটির টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে রোগী বা তার আইনগত অভিভাবকের সম্মতি এখনো বাধ্যতামূলক।
অপরদিকে, নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভানিয়াতেও হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে ৯৭৭টি সংক্রমণ ও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশির ভাগই নিউইয়র্ক সীমান্তবর্তী গ্রামীণ কাউন্টির বাসিন্দা।
পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে মোট হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব।
যুক্তরাষ্ট্রে চলতি বছর হাম পরিস্থিতিও উদ্বেগজনক। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের পর এ বছর দেশটিতে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০ সংক্রমণের খবর পাওয়া গেছে।
নিউইয়র্কে ঘোষিত জরুরি অবস্থা সোমবার থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
এমপি/ আরআই