শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৭, ২২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২১ অক্টোবর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যটির ৪৩টি কাউন্টিতে হাম শনাক্ত হয়েছে। নতুন করে ওয়াশিংটন কাউন্টিকে আক্রান্ত এলাকার তালিকায় যুক্ত করা হয়েছে।
চলতি বছর হাম-সম্পর্কিত কারণে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৫১ জনে দাঁড়িয়েছে। সোমবার এ সংখ্যা ছিল ২৪৭। এ বছর এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে হামে পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ১ হাজার ৩১৭ জনের মধ্যে মাত্র চারজন টিকা নেওয়া ব্যক্তি। অর্থাৎ মোট আক্রান্তের ১ শতাংশেরও কম টিকা নেওয়া ছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গত সপ্তাহে জানিয়েছে, প্রাদুর্ভাব মোকাবিলা ও তদন্তে সহায়তার জন্য পেনসিলভানিয়ায় অতিরিক্ত সহযোগিতা পাঠানো হবে।
এমপি/ আরআই