ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

হাসপাতালে ঘুমন্ত নারীকে হেনস্তা, জেগে উঠে চড় মারলেন ভুক্তভোগী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৫, ২২-১১-২০২৬

হাসপাতালে ঘুমন্ত নারীকে হেনস্তা, জেগে উঠে চড় মারলেন ভুক্তভোগী

ছবি: মেডিকেল পোস্ট

ভারতের কর্ণাটক রাজ্যের একটি জেলা হাসপাতালে ঘুমন্ত নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে হেনস্তার শিকার ওই নারী ঘুম থেকে জেগে উঠেই অভিযুক্তকে ধরে চড় মারেন।

সম্প্রতি রাজ্যের হাভেরি জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। পুরো ঘটনা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী হাসপাতালের ওয়ার্ডে মেঝেতে ঘুমিয়ে ছিলেন। এ সময় এক ব্যক্তি তার কম্বল টানাটানি করেন এবং শরীরে অযাচিত স্পর্শ করেন। এতে ঘুম ভেঙে গেলে নারী চিৎকার শুরু করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে চড় মারেন। পরে ওই নারীর চিৎকারে ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরা জেগে ওঠেন। তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজন তার কলার ধরে মাটিতে ফেলে দেন। তবে শেষ পর্যন্ত সবাইকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, অপরিচিত ওই ব্যক্তি রাত ২টার দিকে হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করেন। গত সপ্তাহে একই হাসপাতাল থেকে অন্তত ১০টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এসব চুরির সঙ্গে ওই ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিয়ে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমপি/ আরআই

আরও পড়ুন