শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৮, ২৯-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি ও জিন থেরাপিতে ব্যবহৃত ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানও এ সুবিধা পাবে।
এদিকে, বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনামের পণ্যও শূন্য শুল্কের তালিকায় রয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক কাঠামো কার্যকরের অংশ হিসেবে এ ছাড় দেওয়া হয়েছে। এর আগে নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি রয়েছে। নতুন ব্যবস্থা ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে শুল্কছাড় দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং এর সংশ্লিষ্ট উপাদান ধারা ২৩২-এর ওষুধ শুল্কের আওতাভুক্ত নয়। পাশাপাশি মূল ঘোষণাপত্রে কয়েকটি প্রযুক্তিগত সংশোধন আনা হয়েছে। এর মধ্যে ‘জেনেরিক ওষুধ সামগ্রী’র সংজ্ঞায় পেটেন্টবিহীন পশুস্বাস্থ্য পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ‘ওষুধ সামগ্রী’র সংজ্ঞায় প্রস্তুতকৃত ওষুধ, সক্রিয় ঔষধীয় উপাদান এবং এসব উপাদানের মূল কাঁচামাল অন্তর্ভুক্ত থাকবে বলে স্পষ্ট করা হয়েছে।
এমপি/ আরআই