শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫, ২৮-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। পাশাপাশি বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী।
চিকিৎসকদের মতে, বিশুদ্ধ পানি পান না করা এবং খাদ্যাভ্যাসে অসতর্কতার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তারা বিশুদ্ধ পানি পান, নিরাপদ খাবার গ্রহণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ (বহির্বিভাগ) ডা. মো. ইকবাল হোসেন বলেন, সবাইকে বিশুদ্ধ পানি পান করতে হবে। পাশাপাশি খাবারের বিষয়ে সচেতন থাকতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র চারটি। রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত আটটি শয্যা যুক্ত করা হয়েছে। তবে শয্যা সংকট থাকলেও প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আশিকুর রহমান।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৩ হাজার ৬৮ জন রোগী।
এমপি/ আরআই