ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

পাবনায় আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৬, ২৬-০৭-২০২৬

পাবনায় আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত

ছবি: মেডিকেল পোস্ট

পাবনায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

রোববার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া হাসপাতালের এক কর্মীর মেয়েরও করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অপর একজন ভাঙ্গুড়া উপজেলার ৩৩ বছর বয়সী বাসিন্দা।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুন আব্দুল্লাহ জানান, গত ১০ মে উপজেলার ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে সাতজনের করোনা শনাক্ত হয়। এর আগে ৯ মে হাসপাতালের এক ইপিআই টেকনিশিয়ানের করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালের অন্যান্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, আক্রান্তদের বাড়িতে যাতায়াত নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ওইসব বাড়ি থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি কোয়ারেন্টিনে থাকা পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন