শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩৬, ১৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে সিডনির পূর্বাঞ্চলীয় র্যান্ডউইক এলাকার হাসপাতালটির স্পাইনাল ইউনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নাইন নিউজ।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি পানীয়ের বোতলে পেট্রল ভরে হাসপাতালে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি তিনজন বানিচের শরীরে পেট্রল ঢেলে দেন। প্রথম দুই রোগীর গায়ে আগুন ধরাতে ব্যর্থ হলেও তৃতীয় রোগী র্যান্ডোভান বানিচের শরীরে আগুন ধরিয়ে দিতে সক্ষম হন বলে অভিযোগ।
নাইন নিউজকে বানিচ জানান, অভিযুক্ত ব্যক্তি তার দিকে এগিয়ে এসে হঠাৎ গায়ে পেট্রল ঢেলে দেন। পেট্রলের গন্ধ পেলেও কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বানিচের চুল ও ভ্রু পুড়ে গেছে এবং ধোঁয়ায় তার চোখ আক্রান্ত হয়েছে। ঘটনার আগে তিনি হাসপাতালের স্পাইনাল ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরে দগ্ধ অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রের বরাতে নাইন নিউজ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই সমস্যাসৃষ্টিকারী হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় হাসপাতালের রোগী ও কর্মীদের মধ্যে মানসিক বিপর্যয় তৈরি হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টার দুটি, সাধারণ হামলার একটি এবং গুরুতর শারীরিক ক্ষতিসাধনের দুটি অভিযোগ আনা হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনার নিন্দা জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক। তিনি বলেন, এটি অত্যন্ত জঘন্য ও মর্মান্তিক আচরণ। কেউ মাদক, অ্যালকোহল কিংবা অন্য কিছুর প্রভাবে থাকলেও এ ধরনের ঘটনা পুলিশের মাধ্যমে মোকাবিলা করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশাও জানান তিনি।
রাজ্যটির বিরোধী দলের স্বাস্থ্যবিষয়ক মুখপাত্র সারাহ মিচেলও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটায় হতবাক ও আতঙ্কিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
এদিকে, ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পার্ক। তার ভাষ্য, প্রাথমিক তথ্য অনুযায়ী হাসপাতালের কর্মীরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে সরকার তা বিবেচনা করবে।
এমপি/ আরআই