শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৫১, ১৫-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে এমএইচআরএ জানায়, গুরুতর সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকাদান সবচেয়ে কার্যকর ও নিরাপদ পদ্ধতিগুলোর একটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিশুদের টিকাদান কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এমএইচআরএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা ডা: অ্যালিসন কেভ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত একাধিক বৃহৎ গবেষণায় দেখা গেছে, শিশুদের অটিজমের সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) এবং দেশটির প্রধান জনস্বাস্থ্য ও শিশুবিষয়ক সংস্থাগুলো নিয়মিত টিকাদান কর্মসূচিকে সমর্থন করে।
সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্যে অনুমোদিত প্রতিটি টিকা বাজারজাত করার আগে কঠোর নিরাপত্তা, গুণগত মান ও কার্যকারিতা যাচাই করা হয়। এমনকি অনুমোদনের পরও টিকার নিরাপত্তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।
এমএইচআরএ অভিভাবকদের শিশুদের টিকাদানের ক্ষেত্রে এনএইচএসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে এবং কোনো বিষয়ে সংশয় থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলেছে।
এমপি/ আরআই