শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩, ২৯-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
এ সময় বক্তারা আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান কর্মপরিধি এবং দেশের ওষুধ শিল্পের উন্নয়নে দক্ষ, উদ্ভাবনী ও নৈতিকতাসম্পন্ন ফার্মেসি গ্র্যাজুয়েট তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তারা।
দিবসটি উপলক্ষে ফার্মেসি বিভাগ ‘পোস্টার প্রেজেন্টেশন’ ও ‘ফার্মা অলিম্পিয়াড’-এর আয়োজন করে। সেমিনার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই