শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪২, ২৯-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
জানা গেছে, অধ্যাপক ডা: এমএম হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এমবিবিএস ও এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে তিনি। চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ড্যাবের সঙ্গেও যুক্ত ছিলেন এ চিকিৎসক।
অধ্যাপক ডা: এমএম হাসান মাসুম বলেন, নিজের সবটুকু মেধা এবং শ্রম দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
এমপি/ আরআই