ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

স্তন ক্যান্সারের পরীক্ষামূলক ওষুধের লাইসেন্স নিল প্যাথোস এআই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২২, ০৪-০৮-২০২৬

স্তন ক্যান্সারের পরীক্ষামূলক ওষুধের লাইসেন্স নিল প্যাথোস এআই

ছবি: মেডিকেল পোস্ট

নিউইয়র্কভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ উন্নয়ন প্রতিষ্ঠান প্যাথোস এআই ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষামূলক ওষুধ জেএসকেএন-০১৬ এর বৈশ্বিক লাইসেন্সিং অধিকার নিতে চীনের জিয়াংসু আলফাম্যাব বায়োফার্মাসিউটিক্যালের সঙ্গে চুক্তি করেছে। এ জন্য প্রতিষ্ঠানটি ১২৫ মিলিয়ন মার্কিন ডলার অগ্রিম পরিশোধ করবে।

মঙ্গলবার (৪ আগস্ট) এক ঘোষণায় চীনের আলফাম্যাব অনকোলজি জানায়, উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের বিভিন্ন মাইলফলক পূরণ হলে অগ্রিম অর্থসহ চুক্তিটির মোট সম্ভাব্য মূল্য ২ দশমিক ৯ বিলিয়ন নয়, ২.০৯ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার স্তন ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসার বিকল্প তুলনামূলকভাবে কম। এটি মোট স্তন ক্যান্সারের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ক্ষেত্রে দেখা যায়।

বর্তমানে জেএসকেএন-০১৬ ওষুধটি টিএনবিসি চিকিৎসায় শেষ ধাপের (লেট-স্টেজ) ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এছাড়া অন্যান্য কঠিন (সলিড) টিউমারের চিকিৎসায়ও এর প্রাথমিক পর্যায়ের গবেষণা চলছে।

চুক্তির আওতায় তাইওয়ান, হংকং, ম্যাকাও ও মূল ভূখণ্ড চীন ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে জেএসকেএন-০১৬ এর গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও বাজারজাতকরণের অধিকার পাবে প্যাথোস এআই।

প্যাথোস এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকার হুয়ের্গা বলেন, জেএসকেএন-০১৬ বিভিন্ন ধরনের সলিড টিউমারের চিকিৎসায় অপূর্ণ চাহিদা পূরণের উল্লেখযোগ্য সম্ভাবনা রাখে।

বর্তমানে ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত উল্লেখযোগ্য ওষুধের মধ্যে রয়েছে মার্ক অ্যান্ড কো.-এর কিট্রুডা এবং গিলিয়াড সায়েন্সেসের ট্রোডেলভি।

আলফাম্যাব অনকোলজির পোর্টফোলিওতে চীনে অনুমোদিত সলিড টিউমারের ওষুধ এনভাফোলিম্যাব এবং গ্যাস্ট্রিক ক্যানসারের ওষুধ অ্যানবেনিটাম্যাবও রয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন