শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮, ২২-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গবেষণাগারটির উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগমের সভাপতিত্বে গবেষণাগারটির উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী।
এতে প্রশিক্ষক ছিলেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে। এ সময় রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন এক দ্বার উন্মোচন করেছে। উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ই প্রথম কাজ শুরু করছে।’
তিনি আরও বলেন, ‘এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। গবেষণার ক্ষেত্রে ববি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।’
এমপি/ আরআই