ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৪, ২৩-০৯-২০২৬

বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন ছাড়ার নির্দেশ

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবনে অবস্থানরত চিকিৎসকদের দ্রুত ভবন ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবনটিতে থাকা অন্যান্য প্রতিষ্ঠানকেও দ্রুত ভবনত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ডা: মুহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

‘অতীব জরুরি নোটিশে’ বলা হয়েছে, রাজউক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষিত ‘এ’-ব্লকস্থ ডক্টরস হলে অবৈধভাবে অবস্থানরত সবাইকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনতিবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ডা: মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, হল প্রভোস্ট হিসেবে আমি হলে অবস্থানরত চিকিৎসকদের উদ্দেশ্যে নোটিশ দিয়েছি। অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে, বাকিদের বিষয়ে তারা নির্দেশনা দেওয়ার কথা।

তিনি জানান, নোটিশটি মূলত এ ব্লকের ডক্টরস হলে অবস্থানরত চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ভবনটির অন্যান্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এমপি/ আরআই

আরও পড়ুন